وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ تَوْبَةَ الْعَنْبَرِيِّ، قَالَ قَالَ لِي الشَّعْبِيُّ أَرَأَيْتَ حَدِيثَ الْحَسَنِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَقَاعَدْتُ ابْنَ عُمَرَ قَرِيبًا مِنْ سَنَتَيْنِ أَوْ سَنَةٍ وَنِصْفٍ فَلَمْ أَسْمَعْهُ رَوَى عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم غَيْرَ هَذَا قَالَ كَانَ نَاسٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِيهِمْ سَعْدٌ بِمِثْلِ حَدِيثِ مُعَاذٍ .
৪৯২৭-(..../....) মুহাম্মাদ ইবনু মুসান্না ..... তওবা্ আমবরী (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, শা'বী (রহঃ) আমাকে বলেছেনঃ আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত হাসান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এর হাদীসটি শুনেছেন? আমি তো প্রায় দু'বছর কিংবা দেড় বছর ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এর সাথে ছিলাম, কিন্তু তাকে এ হাদীসটি ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অন্য কিছু বর্ণনা করতে শুনিনি। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কতিপয় সাহাবীর মধ্যে সা'দ (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-ও ছিলেন, অতঃপর (বাকী অংশ) মুআয (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বর্ণিত হাদীসের অনুরূপ। (ইসলামিক ফাউন্ডেশন ৪৮৭৬, ইসলামিক সেন্টার ৪৮৭৭)
And Muhammad ibn al-Muthanna narrated to us, Muhammad ibn Ja'far narrated to us, Shu'bah narrated to us, from Tawbah al-'Anbari, who said: al-Sha'bi said to me: "What do you think of the hadith of al-Hasan from the Prophet, peace and blessings be upon him? I sat with Ibn 'Umar for nearly two years, or a year and a half, and I did not hear him narrate from the Prophet, peace and blessings be upon him, anything other than this." He said: "There were some of the companions of the Prophet, peace and blessings be upon him, among them Sa'd," similar to the hadith of Mu'adh.

সহীহ মুসলিম (4927)