491 - أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، وَعَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ خَطَبَ النَّاسَ بِعَرَفَةَ فَعَلَّمَهُمْ أَمْرَ الْحَجِّ، وَقَالَ لَهُمْ فِيمَا قَالَ: «ثُمَّ جِئْتُمْ مِنًى، فَمَنْ رَمَى الْجَمْرَةَ الَّتِي عِنْدَ الْعَقَبَةِ فَقَدْ حَلَّ لَهُ مَا حَرُمَ عَلَيْهِ إِلا النِّسَاءَ وَالطِّيبَ، لا يَمَسَّ أَحَدٌ نِسَاءً، وَلا طِيبًا حَتَّى يَطُوفَ بِالْبَيْتِ»
আব্দুল্লাহ ইবন উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নিশ্চয় উমার ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) আরাফাতের ময়দানে লোকেদের উদ্দেশে খুতবা প্রদান করেন এবং তাদেরকে হজ্জের নিয়মাবলী শিক্ষা দেন। তিনি তাদেরকে যা বলেছিলেন তার মধ্যে এও ছিল: "এরপর তোমরা মিনায় আসবে। অতঃপর যে ব্যক্তি আকাবার নিকটবর্তী জামরায় কংকর নিক্ষেপ করবে, তার জন্য স্ত্রী (সংক্রান্ত বিষয়) ও সুগন্ধি ব্যতীত অন্য যা কিছু (ইহরামের কারণে) হারাম ছিল, তা হালাল হয়ে যাবে। কেউ যেন বায়তুল্লাহর তাওয়াফ না করা পর্যন্ত স্ত্রী (সংক্রান্ত বিষয়) ও সুগন্ধি স্পর্শ না করে।"
মুওয়াত্তা মালিক বি-রিওয়াইয়াতি মুহাম্মাদ (491)