455 - أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ الْحَرَامِيِّ، أَنّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم «رَمَلَ مِنَ الْحَجَرِ إِلَى الْحَجَرِ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، الرَّمْلُ ثَلاثَةُ أَشْوَاطٍ مِنَ الْحَجَرِ إِلَى الْحَجَرِ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا رَحِمَهُمُ اللَّهُ تَعَالَى

জাবির ইবনে আবদুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নিশ্চয় রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হাজরে আসওয়াদ থেকে (পুনরায়) হাজরে আসওয়াদ পর্যন্ত রমল (দ্রুত পদক্ষেপ) করেছিলেন। মুহাম্মাদ (রাহিমাহুল্লাহ) বলেন, আমরা এই মতই গ্রহণ করি। রমল হলো হাজরে আসওয়াদ থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত তিন চক্কর (তাওয়াফ)। এটিই হলো আবূ হানীফা (রাহিমাহুল্লাহ)-এর এবং আমাদের সাধারণ ফকীহগণের অভিমত। আল্লাহ তাআলা তাঁদের সকলের উপর রহম করুন।

মুওয়াত্তা মালিক বি-রিওয়াইয়াতি মুহাম্মাদ (455)