983 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن يَحيَى بْنِ سَعِيدٍ، أَنَّهُ سَمِعَ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ يَقُولُ: مَنِ اعْتَمَرَ فِي شَوَّالٍ، أَوْ ذِي الْقِعْدَةِ، أَوْ ذِي الْحِجَّةِ، ثُمَّ أَقَامَ بِمَكَّةَ حَتَّى يُدْرِكَهُ الْحَجُّ، فَهُوَ مُتَمَتِّعٌ، إِنْ حَجَّ، وَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ، فَمَنْ لَمْ يَجِدْ فَصِيَامُ ثَلاَثَةِ أَيَّامٍ فِي الْحَجِّ، وَسَبْعَةٍ إِذَا رَجَعَ.
সাঈদ ইবনু মুসাইয়াব (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন:
যে ব্যক্তি শাওয়াল মাস, অথবা যিলকদ মাস, অথবা যিলহজ্জ মাসের মধ্যে উমরাহ সম্পন্ন করে, অতঃপর মক্কায় অবস্থান করে, যতক্ষণ না তার উপর হজ্জ এসে পড়ে (অর্থাৎ হজ্জের সময় হয়), সে ব্যক্তি ’মুতামাত্তি’ (তামাত্তুকারী), যদি সে হজ্জ করে। (তার উপর ওয়াজিব হলো) সহজলভ্য কুরবানি বা হাদী পেশ করা। আর যে ব্যক্তি (কুরবানি) না পায়, তবে হজ্জের সময় তিন দিন এবং ফিরে আসার পর সাত দিন রোযা পালন করা (আবশ্যক)।

মুওয়াত্তা মালিক (983)