963 - وَسُئِلَ مَالِكٌ، عَن رَجُلٍ مِنْ أَهْلِ مَكَّةَ، هَلْ يُهِلُّ مِنْ جَوْفِ مَكَّةَ بِعُمْرَةٍ؟ قَالَ: بَلْ يَخْرُجُ إِلَى الْحِلِّ فَيُحْرِمُ مِنْهُ.
ইমাম মালেক (রাহিমাহুল্লাহ)-কে মক্কার কোনো এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল যে, সে কি মক্কার অভ্যন্তরভাগ থেকে উমরার ইহরাম বাঁধতে পারে? তিনি বললেন: বরং সে যেন ’হিল’ (হারামের সীমানার বাইরে)-এর দিকে বের হয়ে যায় এবং সেখান থেকে ইহরাম বাঁধে।

মুওয়াত্তা মালিক (963)