957 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن يَحيَى بْنِ سَعِيدٍ، أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ غَدَا يَوْمَ عَرَفَةَ مِنْ مِنًى، فَسَمِعَ التَّكْبِيرَ عَالِيًا، فَبَعَثَ الْحَرَسَ يَصِيحُونَ فِي النَّاسِ، أَيُّهَا النَّاسُ: إِنَّهَا التَّلْبِيَةُ.
ইয়াহইয়া ইবনু সাঈদ (রহ.) থেকে বর্ণিত, উমর ইবনু আব্দুল আযীয (রহ.) আরাফার দিন সকালে মিনা থেকে রওয়ানা হলেন। তখন তিনি উচ্চস্বরে তাকবীরের শব্দ শুনতে পেলেন। অতঃপর তিনি প্রহরীদের পাঠালেন যেন তারা লোকদের মাঝে উচ্চস্বরে ঘোষণা দেয়: “হে লোক সকল! নিশ্চয় এটি হলো তালবিয়া (পাঠের সময়)।”
মুওয়াত্তা মালিক (957)