948 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَن سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ عَامَ حَجَّةِ الْوَدَاعِ خَرَجَ إِلَى الْحَجِّ، فَمِنْ أَصْحَابِهِ مَنْ أَهَلَّ بِحَجٍّ، وَمِنْهُمْ مَنْ جَمَعَ الْحَجَّ وَالْعُمْرَةَ، وَمِنْهُمْ مَنْ أَهَلَّ بِعُمْرَةٍ، فَأَمَّا مَنْ أَهَلَّ بِحَجٍّ، أَوْ جَمَعَ الْحَجَّ وَالْعُمْرَةَ فَلَمْ يَحْلِلْ، وَأَمَّا مَنْ كَانَ أَهَلَّ بِعُمْرَةٍ فَحَلَّ.
সুলায়মান ইবনু ইয়াসার (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিদায় হজ্জের বছর হজ্জের উদ্দেশ্যে বের হয়েছিলেন। তখন তাঁর সাহাবীগণের মধ্যে কেউ কেউ শুধু হজ্জের ইহরাম বেঁধেছিলেন, কেউ কেউ হজ্জ ও উমরাহ উভয়টির জন্য একত্রিতভাবে ইহরাম বেঁধেছিলেন (ক্বিরান হজ্জ), আর কেউ কেউ শুধু উমরার ইহরাম বেঁধেছিলেন। অতঃপর যারা শুধু হজ্জের ইহরাম বেঁধেছিলেন অথবা হজ্জ ও উমরাহ উভয়টির জন্য একত্রিতভাবে ইহরাম বেঁধেছিলেন, তারা (হজ্জের কাজ শেষ না হওয়া পর্যন্ত) ইহরাম মুক্ত হননি। আর যারা শুধু উমরার ইহরাম বেঁধেছিলেন, তারা (উমরাহ সম্পন্ন করার পর) ইহরাম মুক্ত হয়ে গিয়েছিলেন।
মুওয়াত্তা মালিক (948)