947 - قَالَ مَالِكٌ: الأَمْرُ عِنْدَنَا، أَنَّ مَنْ قَرَنَ الْحَجَّ وَالْعُمْرَةَ لَمْ يَأْخُذْ مِنْ شَعَرِهِ شَيْئًا، وَلَمْ يَحْلِلْ مِنْ شَيْءٍ، حَتَّى يَنْحَرَ هَدْيًا إِنْ كَانَ مَعَهُ، وَيَحِلُّ بِمِنًى يَوْمَ النَّحْرِ.
ইমাম মালিক (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন: আমাদের নিকট নির্দেশ হলো, যে ব্যক্তি হজ ও উমরাহ একত্রে সম্পাদন করে (ক্বিরান হজ করে), সে তার চুল থেকে কোনো কিছু কাটবে না, এবং সে (ইহরামের) কোনো কিছু থেকে হালাল হবে না, যতক্ষণ না সে কুরবানীর পশু (হাদি) যবেহ করে – যদি তা তার সাথে থাকে। আর সে কুরবানীর দিন মিনায় হালাল হবে।
মুওয়াত্তা মালিক (947)