717 - قَالَ مَالِكٌ: السُّنَّةُ عِنْدَنَا، وَالَّذِي أَدْرَكْتُ عَلَيْهِ أَهْلَ الْعِلْمِ بِبَلَدِنَا، أَنَّهُ لاَ يُضَيَّقُ عَلَى الْمُسْلِمِينَ فِي زَكَاتِهِمْ، وَأَنْ يُقْبَلَ مِنْهُمْ مَا دَفَعُوا مِنْ أَمْوَالِهِمْ.
ইমাম মালিক (রাহিমাহুল্লাহ) বলেছেন, আমাদের নিকট প্রচলিত সুন্নাহ (নীতি) হলো এবং আমাদের শহরের (মদীনার) জ্ঞানী ব্যক্তিগণকে আমি যে নীতির উপর পেয়েছি, তা হলো— মুসলমানদের যাকাতের বিষয়ে তাদের উপর কোনো কঠোরতা বা কড়াকড়ি আরোপ করা হবে না এবং তারা তাদের সম্পদ থেকে যা কিছু দেবে, তা তাদের নিকট থেকে গ্রহণ করা হবে।
মুওয়াত্তা মালিক (717)