716 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن يَحيَى بْنِ سَعِيدٍ، عَن مُحَمَّدِ بْنِ يَحيَى بْنِ حَبَّانَ أَنَّهُ قَالَ: أَخْبَرَنِي رَجُلاَنِ مِنْ أَشْجَعَ، أَنَّ مُحَمَّدَ بْنَ مَسْلَمَةَ الأَنْصَارِيَّ كَانَ يَأْتِيهِمْ مُصَدِّقًا، فَيَقُولُ لِرَبِّ الْمَالِ: أَخْرِجْ إِلَيَّ صَدَقَةَ مَالِكَ، فَلاَ يَقُودُ إِلَيْهِ شَاةً فِيهَا وَفَاءٌ مِنْ حَقِّهِ إِلاَّ قَبِلَهَا.
আশজা’ গোত্রের দুজন লোক থেকে বর্ণিত,



মুহাম্মাদ ইবনু মাসলামা আনসারী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তাঁদের নিকট যাকাত সংগ্রাহক (মুসাদ্দিক) রূপে আগমন করতেন। অতঃপর তিনি সম্পদের মালিককে বলতেন, ‘তোমার সম্পদের যাকাত আমার কাছে বের করে দাও।’ সম্পদশালী ব্যক্তি তার (যাকাতের) হক পূরণকারী যে কোনো বকরী বা মেষ তাঁর নিকট নিয়ে আসত, তিনি তা গ্রহণ করে নিতেন।

মুওয়াত্তা মালিক (716)