613 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن نَافِعٍ، أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ قَالَ: يُصَلَّى عَلَى الْجَنَازَةِ بَعْدَ الْعَصْرِ، وَبَعْدَ الصُّبْحِ إِذَا صُلِّيَتَا لِوَقْتِهِمَا.
আব্দুল্লাহ ইবনে উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: আসরের সালাতের পর এবং ফজরের (সুবহ) সালাতের পর জানাযার সালাত আদায় করা যাবে, যদি সেই (ফরজ) সালাতদ্বয় তাদের নির্ধারিত সময়ে আদায় করা হয়ে থাকে।

মুওয়াত্তা মালিক (613)