612 - حَدَّثَنِي يَحيَى، عَن مَالِكٍ، عَن مُحَمَّدِ بْنِ أَبِي حَرْمَلَةَ، مَوْلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سُفْيَانَ بْنِ حُوَيْطِبٍ، أَنَّ زَيْنَبَ بِنْتَ أَبِي سَلَمَةَ تُوُفِّيَتْ، وَطَارِقٌ أَمِيرُ الْمَدِينَةِ، فَأُتِيَ بِجَنَازَتِهَا بَعْدَ صَلاَةِ الصُّبْحِ، فَوُضِعَتْ بِالْبَقِيعِ، قَالَ: وَكَانَ طَارِقٌ يُغَلِّسُ بِالصُّبْحِ، قَالَ ابْنُ أَبِي حَرْمَلَةَ: فَسَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ يَقُولُ لأَهْلِهَا: إِمَّا أَنْ تُصَلُّوا عَلَى جَنَازَتِكُمُ الآنَ، وَإِمَّا أَنْ تَتْرُكُوهَا إِلاَ أَنْ تَرْتَفِعَ الشَّمْسُ.
মুহাম্মদ ইবনু আবি হারমালা (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন, যায়নাব বিনতে আবি সালামা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) ইন্তিকাল করলেন। তখন তারিক ছিলেন মদীনার আমীর। তাঁর জানাযা ফজরের সালাতের পর আনা হলো এবং বাকী’তে রাখা হলো। তিনি (বর্ণনাকারী) বলেন, তারিক ফজরের সালাত খুব ভোরে (অন্ধকার থাকতে) পড়তেন। ইবনু আবি হারমালা বলেন, আমি আবদুল্লাহ ইবনু উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে যায়নাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর পরিবারবর্গকে বলতে শুনেছি:
“হয় তোমরা তোমাদের জানাযা এখনই (ফজরের সালাতের পর) পড়ে নাও, অথবা তোমরা তা রেখে দাও যতক্ষণ না সূর্য উপরে উঠে যায়।”
“হয় তোমরা তোমাদের জানাযা এখনই (ফজরের সালাতের পর) পড়ে নাও, অথবা তোমরা তা রেখে দাও যতক্ষণ না সূর্য উপরে উঠে যায়।”
মুওয়াত্তা মালিক (612)