536 - قَالَ مَالِكٌ: أَحْسَنُ مَا سَمِعْتُ فِي هَذِهِ الآيَةِ: {لاَ يَمَسُّهُ إِلاَّ الْمُطَهَّرُونَ} إِنَّمَا هِيَ بِمَنْزِلَةِ هَذِهِ الآيَةِ، الَّتِي فِي: {عَبَسَ وَتَوَلَّى}، قَوْلُ اللهِ تَبَارَكَ وَتَعَالَى: {كَلاَّ إِنَّهَا تَذْكِرَةٌ فَمَنْ شَاءَ ذَكَرَهُ فِي صُحُفٍ مُكَرَّمَةٍ مَرْفُوعَةٍ مُطَهَّرَةٍ بِأَيْدِي سَفَرَةٍ كِرَامٍ بَرَرَةٍ}.
ইমাম মালেক (রাহিমাহুল্লাহ্) বলেছেন: আল্লাহ তা‘আলার বাণী: {তা পবিত্রগণ ছাড়া অন্য কেউ স্পর্শ করে না} – এ আয়াত সম্পর্কে আমি যা কিছু শুনেছি, তার মধ্যে সর্বোত্তম হলো এই যে, এটি কেবল সূরা ‘আবাসা ওয়া তাওয়াল্লায় উল্লেখিত এই আয়াতেরই অনুরূপ।



আল্লাহ তাবারাকা ওয়া তা‘আলার এই বাণী: {কখনোই না! এটি একটি উপদেশ। অতঃপর যার ইচ্ছা সে এটিকে স্মরণ করতে পারে। এটি সম্মানিত লিপিসমূহে [সংরক্ষিত], যা উন্নত ও পবিত্র। সম্মানিত নেককার লিপিকারদের হাতে [তা সংরক্ষিত]}।

মুওয়াত্তা মালিক (536)