467 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن نَافِعٍ، أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ كَانَ يَقُولُ: مَنْ نَسِيَ صَلاَةً فَلَمْ يَذْكُرْهَا إِلاَّ وَهُوَ مَعَ الإِمَامِ، فَإِذَا سَلَّمَ الإِمَامُ، فَلْيُصَلِّ الصَّلاَةَ الَّتِي نَسِيَ، ثُمَّ لِيُصَلِّ بَعْدَهَا الأَُخْرَى.
আব্দুল্লাহ ইবনে উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলতেন: যে ব্যক্তি কোনো সালাত ভুলে গেল এবং ইমামের সাথে থাকা অবস্থায় ছাড়া তার সেটি স্মরণ হলো না, তাহলে যখন ইমাম সালাম ফিরাবেন, সে যেন প্রথমে সেই সালাতটি আদায় করে, যা সে ভুলে গিয়েছিল। এরপর সে যেন তার পরের সালাতটি (জামাআতে পঠিত সালাতটি পুনরায়) আদায় করে।
মুওয়াত্তা মালিক (467)