465 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ كَانَ إِذَا جَاءَ الْمَسْجِدَ، وَقَدْ صَلَّى النَّاسُ، بَدَأَ بِالصَّلاَةِ الْمَكْتُوبَةِ، وَلَمْ يُصَلِّ قَبْلَهَا شَيْئًا.
আব্দুল্লাহ ইবনে উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি যখন মসজিদে প্রবেশ করতেন এবং (দেখতেন) লোকেরা সালাত আদায় করে ফেলেছে, তখন তিনি প্রথমে ফরয সালাত শুরু করতেন, আর এর পূর্বে তিনি অন্য কোনো সালাত আদায় করতেন না।
মুওয়াত্তা মালিক (465)