464 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن نَافِعٍ، أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ كَانَ يَقُولُ: إِذَا لَمْ يَسْتَطِعِ الْمَرِيضُ السُّجُودَ، أَوْمَأَ بِرَأْسِهِ إِيمَاءً، وَلَمْ يَرْفَعْ إِلَى جَبْهَتِهِ شَيْئًا.
আব্দুল্লাহ ইবনে উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলতেন: যখন কোনো অসুস্থ ব্যক্তি সিজদা করতে সক্ষম না হয়, তখন সে তার মাথা দিয়ে ইঙ্গিত করবে এবং সিজদা করার জন্য তার কপাল বরাবর কোনো কিছু উঠিয়ে ধরবে না।
মুওয়াত্তা মালিক (464)