359 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن هِشَامِ بْنِ عُرْوَةَ، عَن أَبِيهِ، عَن عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صَلى الله عَلَيهِ وَسَلمَ، أَنَّهَا قَالَتْ: صَلَّى رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ وَهُوَ شَاكٍ فَصَلَّى جَالِسًا، وَصَلَّى وَرَاءَهُ قَوْمٌ قِيَامًا، فَأَشَارَ إِلَيْهِمْ أَنِ اجْلِسُوا، فَلَمَّا انْصَرَفَ قَالَ: إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا رَكَعَ فَارْكَعُوا، وَإِذَا رَفَعَ فَارْفَعُوا، وَإِذَا صَلَّى جَالِسًا، فَصَلُّوا جُلُوسًا.
আয়শা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অসুস্থ ছিলেন, তখন তিনি বসে সালাত আদায় করেছিলেন। তাঁর পিছনে কিছু লোক দাঁড়িয়ে সালাত আদায় করছিল। তখন তিনি তাদের ইশারা করলেন যে, তারা যেন বসে যায়। সালাত শেষ করে তিনি বললেন: ইমাম তো নিযুক্ত হন যেন তাকে অনুসরণ করা হয়। অতএব, যখন তিনি রুকু করেন, তখন তোমরা রুকু কর; আর যখন তিনি (রুকু থেকে) মাথা তোলেন, তখন তোমরাও মাথা তোলো; আর যখন তিনি বসে সালাত আদায় করেন, তখন তোমরাও বসে সালাত আদায় কর।

মুওয়াত্তা মালিক (359)