360 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن هِشَامِ بْنِ عُرْوَةَ، عَن أَبِيهِ، أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ خَرَجَ فِي مَرَضِهِ، فَأَتَى فَوَجَدَ أَبَا بَكْرٍ وَهُوَ قَائِمٌ يُصَلِّي بِالنَّاسِ، فَاسْتَأْخَرَ أَبُو بَكْرٍ، فَأَشَارَ إِلَيْهِ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ، أَنْ كَمَا أَنْتَ، فَجَلَسَ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ إِلَى جَنْبِ أَبِي بَكْرٍ، فَكَانَ أَبُو بَكْرٍ يُصَلِّي بِصَلاَةِ رَسُولِ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ، وَكَانَ النَّاسُ يُصَلُّونَ بِصَلاَةِ أَبِي بَكْرٍ.
উরওয়াহ (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর অসুস্থতার সময় (ঘর থেকে) বের হলেন। তিনি এসে দেখলেন যে আবূ বাকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) দাঁড়িয়ে লোকজনকে নিয়ে সালাত আদায় করাচ্ছিলেন। তখন আবূ বাকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) পিছিয়ে যেতে চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে ইশারা করলেন যে, তুমি যেখানে আছ সেখানেই থাকো। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবূ বাকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর পাশে বসে গেলেন। ফলে আবূ বাকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাত অনুসরণ করে সালাত আদায় করাচ্ছিলেন এবং লোকেরা আবূ বাকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর সালাত অনুসরণ করে সালাত আদায় করছিলো।

মুওয়াত্তা মালিক (360)