260 - وَحَدَّثَنِي مَالِكٍ، عَن هِشَامِ بْنِ عُرْوَةَ، عَن أَبِيهِ، أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ لَبِسَ خَمِيصَةً لَهَا عَلَمٌ، ثُمَّ أَعْطَاهَا أَبَا جَهْمٍ وَأَخَذَ مِنْ أَبِي جَهْمٍ أَنْبِجَانِيَّةً لَهُ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، وَلِمَ؟ فَقَالَ: إِنِّي نَظَرْتُ إِلَى عَلَمِهَا فِي الصَّلاَةِ.
উরওয়াহ ইবনুয যুবাইর (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকশা বা চিহ্নযুক্ত একটি চাদর (খামীসাহ) পরিধান করলেন। অতঃপর তিনি সেটি আবূ জাহমকে দিয়ে দিলেন এবং আবূ জাহমের কাছ থেকে তার (নকশাবিহীন) মোটা কাপড় (আনবিজানিয়্যাহ) নিয়ে নিলেন। (আবূ জাহম জিজ্ঞেস করলেন, অথবা অন্য কেউ বললেন,) ইয়া রাসূলুল্লাহ! (বদলে নেওয়ার) কারণ কী? তিনি বললেন, আমি সালাতের মধ্যে এটির নকশার দিকে দৃষ্টি দিয়েছিলাম।

মুওয়াত্তা মালিক (260)