2467 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، أَنَّ ابْنَ شِهَابٍ، وَسُلَيْمَانَ بْنَ يَسَارٍ، وَرَبِيعَةَ بْنَ أَبِي عَبْدِ الرَّحْمَنِ كَانُوا يَقُولُونَ: دِيَةُ الْخَطَإِ عِشْرُونَ بِنْتَ مَخَاضٍ، وَعِشْرُونَ بِنْتَ لَبُونٍ، وَعِشْرُونَ ابْنَ لَبُونٍ ذَكَرًا، وَعِشْرُونَ حِقَّةً، وَعِشْرُونَ جَذَعَةً.
ইমাম ইবনে শিহাব, সুলাইমান ইবনে ইয়াসার এবং রাবী’আ ইবনে আবি আবদির রহমান (রহিমাহুমুল্লাহ) বলতেন, ভুলবশত হত্যার দিয়াত (রক্তমূল্য) হলো বিশটি বিন্তে মাখাদ (এক বছর বয়সের উটনী), বিশটি বিন্তে লাবুন (দুই বছর বয়সের উটনী), বিশটি ইবনে লাবুন যাকার (দুই বছর বয়সের পুরুষ উট), বিশটি হিক্কাহ (তিন বছর বয়সের উটনী) এবং বিশটি জাযাআহ (চার বছর বয়সের উটনী)।

মুওয়াত্তা মালিক (2467)