2420 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، أَنَّ أَبَا الزِّنَادِ أَخْبَرَهُ، أَنَّ عَامِلاً لِعُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ أَخَذَ نَاسًا فِي حِرَابَةٍ وَلَمْ يَقْتُلُوا أَحَدًا، فَأَرَادَ أَنْ يَقْطَعَ أَيْدِيَهُمْ أَوْ يَقْتُلَ، فَكَتَبَ إِلَى عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ فِي ذَلِكَ، فَكَتَبَ إِلَيْهِ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ: لَوْ أَخَذْتَ بِأَيْسَرِ مِنْ ذَلِكَ.
আবুয যিনাদ (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত: উমার ইবন আবদুল আযীয (রাহিমাহুল্লাহ)-এর একজন কর্মকর্তা কিছু লোককে দস্যুতার (হিরাবাহ) অভিযোগে গ্রেপ্তার করলেন। কিন্তু তারা কাউকে হত্যা করেনি। তখন তিনি তাদের হাত কেটে দিতে অথবা হত্যা করতে চাইলেন। ফলে তিনি এই বিষয়ে উমার ইবন আব্দুল আযীয (রাহিমাহুল্লাহ)-এর কাছে পত্র লিখলেন। তখন উমার ইবন আব্দুল আযীয (রাহিমাহুল্লাহ) তাকে জবাবে লিখলেন: “যদি তুমি এর চেয়েও সহজ কোনো ব্যবস্থা নিতে!”

মুওয়াত্তা মালিক (2420)