2249 - وَحَدَّثَنِي مَالِكٌ، أَنَّهُ بَلَغَهُ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ أَتَتْهُ وَلِيدَةٌ قَدْ ضَرَبَهَا سَيِّدُهَا بِنَارٍ أَوْ أَصَابَهَا بِهَا، فَأَعْتَقَهَا.
উমর ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তাঁর নিকট একজন দাসী এসেছিল, যার মনিব তাকে আগুন দ্বারা আঘাত করেছিল অথবা আগুন দিয়ে তাকে পুড়িয়ে দিয়েছিল। অতঃপর তিনি (উমর রাঃ) তাকে মুক্ত করে দেন।

মুওয়াত্তা মালিক (2249)