2202 - قَالَ يَحيَى: سَمِعْتُ مَالِكًا يَقُولُ: وَعَلَى ذَلِكَ الأَمْرُ عِنْدَنَا: أَنَّ الْعُمْرَى تَرْجِعُ إِلَى الَّذِي أَعْمَرَهَا، إِذَا لَمْ يَقُلْ هِيَ لَكَ وَلِعَقِبِكَ.
ইয়াহইয়া (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইমাম মালিক (রাহিমাহুল্লাহ)-কে বলতে শুনেছি: আমাদের নিকট এ বিষয়ে বিধান প্রচলিত আছে যে, যদি কেউ ‘আল-উমরা’ (জীবদ্দশার জন্য ব্যবহারের অধিকার) প্রদান করে এবং প্রদানকারী এই কথা না বলে থাকে যে, ‘এটি তোমার এবং তোমার বংশধরদের জন্য,’ তাহলে বস্তুটি যিনি উমরা দিয়েছেন তার নিকটই ফিরে আসে।
মুওয়াত্তা মালিক (2202)