2177 - حَدَّثَنِي يَحيَى، عَن مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَن حَرَامِ بْنِ سَعْدِ بْنِ مُحَيِّصَةَ، أَنَّ نَاقَةً لِلْبَرَاءِ بْنِ عَازِبٍ، دَخَلَتْ حَائِطَ رَجُلٍ، فَأَفْسَدَتْ فِيهِ، فَقَضَى رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ: أَنَّ عَلَى أَهْلِ الْحَوَائِطِ حِفْظَهَا بِالنَّهَارِ، وَأَنَّ مَا أَفْسَدَتِ الْمَوَاشِي بِاللَّيْلِ ضَامِنٌ عَلَى أَهْلِهَا.
হারাম ইবনে সা’দ ইবনে মুহায়্যিসা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত,



বারাআ ইবনে আযিব (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর একটি উট কোনো এক ব্যক্তির বেষ্টিত বাগানে (বা জমিতে) প্রবেশ করে এবং তাতে ক্ষতিসাধন করে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিলেন যে, দিনের বেলায় বেষ্টিত বাগানের মালিকদের উপর তা সংরক্ষণ করার দায়িত্ব বর্তাবে। আর রাতে গৃহপালিত পশুরা যা নষ্ট করবে, তার ক্ষতিপূরণের দায়িত্ব সেগুলোর মালিকদের উপর বর্তাবে।

মুওয়াত্তা মালিক (2177)