1884 - قَالَ مَالِكٌ: وَلاَ تَحِلُّ صُبْرَةُ الْحِنْطَةِ، بِصُبْرَةِ الْحِنْطَةِ، وَلاَ بَأْسَ بِصُبْرَةِ الْحِنْطَةِ، بِصُبْرَةِ التَّمْرِ يَدًا بِيَدٍ، وَذَلِكَ أَنَّهُ لاَ بَأْسَ أَنْ تُشْتَرَى الْحِنْطَةُ بِالتَّمْرِ جِزَافًا.
ইমাম মালেক (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত: তিনি বলেন, গমের একটি স্তূপের বিনিময়ে গমের অন্য একটি স্তূপের (অনুমানভিত্তিক) বিনিময় হালাল নয়। তবে, হাতে-হাতে (তাৎক্ষণিক) গমের একটি স্তূপকে খেজুরের একটি স্তূপের বিনিময়ে বেচা-কেনা করায় কোনো অসুবিধা নেই। কারণ, অনুমানভিত্তিক বা ঢিবির হিসেবে গমকে খেজুরের বিনিময়ে ক্রয় করা দূষণীয় নয়।

মুওয়াত্তা মালিক (1884)