1858 - حَدَّثَنِي يَحيَى، عَن مَالِكٍ، عَن يَزِيدَ بْنِ عَبْدِ اللهِ بْنِ قُسَيْطٍ، أَنَّهُ رَأَى سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ يُرَاطِلُ الذَّهَبَ بِالذَّهَبِ، فَيُفْرِغُ ذَهَبَهُ فِي كِفَّةِ الْمِيزَانِ، وَيُفْرِغُ صَاحِبُهُ الَّذِي يُرَاطِلُهُ ذَهَبَهُ فِي كِفَّةِ الْمِيزَانِ الأَُخْرَى، فَإِذَا اعْتَدَلَ لِسَانُ الْمِيزَانِ أَخَذَ وَأَعْطَى.
ইয়াযীদ ইবনু আবদুল্লাহ ইবনু কুসাইত (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত,



তিনি সাঈদ ইবনু আল-মুসাইয়্যাবকে (রাহিমাহুল্লাহ) সোনা দিয়ে সোনার ওজন মেলাতে (বিনিময় করতে) দেখেছেন। তিনি তাঁর নিজের সোনা দাঁড়িপাল্লার এক পাল্লায় ঢেলে দিতেন এবং তাঁর সঙ্গী, যিনি তাঁর সাথে বিনিময় করছিলেন, তিনিও তাঁর সোনা অপর পাল্লায় ঢেলে দিতেন। যখন দাঁড়িপাল্লার কাঁটা সমান হয়ে যেত, তখন তিনি [বিনিময়কৃত সোনা] গ্রহণ করতেন ও [নিজের সোনা] প্রদান করতেন।

মুওয়াত্তা মালিক (1858)