1830 - قَالَ ابْنُ شِهَابٍ: فَسَأَلْتُ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ عَنِ اسْتِكْرَاءِ الأَرْضِ بِالذَّهَبِ وَالْوَرِقِ، فَقَالَ: لاَ بَأْسَ بِذَلِكَ.
ইব্ন শিহাব (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি সাঈদ ইব্নুল মুসাইয়্যাব (রাহিমাহুল্লাহ)-কে সোনা ও রৌপ্য মুদ্রার বিনিময়ে জমি ভাড়া দেওয়া সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, এতে কোনো অসুবিধা নেই।
মুওয়াত্তা মালিক (1830)