1750 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن نَافِعٍ، عَن صَفِيَّةَ بِنْتِ أَبِي عُبَيْدٍ، عَن عَائِشَةَ، وَحَفْصَةَ، زَوْجَيِ النَّبِيِّ صَلى الله عَلَيهِ وَسَلمَ، أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ قَالَ: لاَ يَحِلُّ لاِمْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ، أَنْ تُحِدَّ عَلَى مَيْتٍ فَوْقَ ثَلاَثِ لَيَالٍ، إِلاَّ عَلَى زَوْجٍ.
আয়িশা ও হাফসা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "যে নারী আল্লাহ এবং আখিরাতের (শেষ) দিনের প্রতি ঈমান রাখে, তার জন্য স্বামীর ব্যতীত অন্য কোনো মৃত ব্যক্তির জন্য তিন রাতের (দিনের) অধিক শোক পালন (ইহদাদ বা সাজসজ্জা বর্জন) করা বৈধ নয়।"
মুওয়াত্তা মালিক (1750)