1611 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ؛ أَنَّهُ بَلَغَهُ، أَنَّ رَجُلاً سَأَلَ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ، وَسُلَيْمَانَ بْنَ يَسَارٍ عَن رَجُلٍ تَظَاهَرَ مِنِ امْرَأَةٍ قَبْلَ أَنْ يَنْكِحَهَا، فَقَالاَ: إِنْ نَكَحَهَا فَلاَ يَمَسَّهَا حَتَّى يُكَفِّرَ كَفَّارَةَ الْمُتَظَاهِرِ.
কাসিম ইবনে মুহাম্মাদ (রাহিমাহুল্লাহ) ও সুলাইমান ইবনে ইয়াসার (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত,



এক ব্যক্তি তাঁদের দু’জনের নিকট এমন এক লোক সম্পর্কে জিজ্ঞাসা করলো, যে কোনো নারীকে বিবাহ (নিকাহ) করার পূর্বেই তার সাথে ’যিহার’ (স্ত্রীকে মায়ের সাথে তুলনা) করেছে।



তাঁরা দুজন বললেন: যদি সে তাকে বিবাহ করে, তবে যিহারকারীর জন্য নির্ধারিত কাফফারা (প্রায়শ্চিত্ত) আদায় না করা পর্যন্ত সে যেন তাকে স্পর্শ (সহবাস) না করে।

মুওয়াত্তা মালিক (1611)