1612 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن هِشَامِ بْنِ عُرْوَةَ، عَن أَبِيهِ، أَنَّهُ قَالَ فِي رَجُلٍ تَظَاهَرَ مِنْ أَرْبَعِ نِسْوَةٍ لَهُ بِكَلِمَةٍ وَاحِدَةٍ، إِنَّهُ لَيْسَ عَلَيْهِ إِلاَّ كَفَّارَةٌ وَاحِدَةٌ.
উরওয়াহ ইবনে যুবাইর (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি এমন এক ব্যক্তি সম্পর্কে বলেছেন, যে একই শব্দে তার চার স্ত্রীর সাথে যিহার করেছে, তার উপর মাত্র একটি কাফফারা আবশ্যক হবে।

মুওয়াত্তা মালিক (1612)