1609 - حَدَّثَنِي يَحيَى، عَن مَالِكٍ، أَنَّهُ سَأَلَ ابْنَ شِهَابٍ عَن إِيلاَءِ الْعَبْدِ، فَقَالَ: هُوَ نَحْوُ إِيلاَءِ الْحُرِّ، وَهُوَ عَلَيْهِ وَاجِبٌ، وَإِيلاَءُ الْعَبْدِ شَهْرَانِ.
ইবনু শিহাব (রাহিমাহুল্লাহ)-কে ক্রীতদাসের ঈলা (স্ত্রীর সাথে সহবাস না করার শপথ) সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন: তা স্বাধীন ব্যক্তির ঈলার (শপথের) মতোই। আর তা তার উপর ওয়াজিব। ক্রীতদাসের ঈলার মেয়াদ হলো দু’মাস।
মুওয়াত্তা মালিক (1609)