1608 - قَالَ مَالِكٌ: مَنْ حَلَفَ لاِمْرَأَتِهِ أَنْ لاَ يَطَأَهَا حَتَّى تَفْطِمَ وَلَدَهَا، فَإِنَّ ذَلِكَ لاَ يَكُونُ إِيلاَءً، وَقَدْ بَلَغَنِي أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ سُئِلَ عَن ذَلِكَ، فَلَمْ يَرَهُ إِيلاَءً.
ইমাম মালিক (রাহিমাহুল্লাহ) বলেন, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর জন্য এই মর্মে কসম করে যে, সে তার সন্তানের দুধ ছাড়ানো (স্তন্যপান বন্ধ) না হওয়া পর্যন্ত তার সাথে সহবাস করবে না, তবে এটি ’ইলা’ (শপথ করে সহবাস বর্জন) বলে গণ্য হবে না। আমার নিকট পৌঁছেছে যে, আলী ইবনু আবী তালিব (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, অতঃপর তিনিও এটিকে ‘ইলা’ বলে মনে করেননি।

মুওয়াত্তা মালিক (1608)