146 - حَدَّثَنِي يَحيَى، عَن مَالِكٍ، عَن زَيْدِ بْنِ أَسْلَمَ، أَنَّ رَجُلاً سَأَلَ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ فَقَالَ: مَا يَحِلُّ لِي مِنِ امْرَأَتِي وَهِيَ حَائِضٌ؟ فَقَالَ: رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ: لِتَشُدَّ عَلَيْهَا إِزَارَهَا ثُمَّ شَأْنَكَ بِأَعْلاَهَا.
যায়িদ ইবনে আসলাম (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞাসা করলেন এবং বললেন, "আমার স্ত্রী যখন ঋতুবর্তী (হায়েয), তখন আমার জন্য তার থেকে কী উপভোগ করা বৈধ?" রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, "সে (স্ত্রী) যেন তার ইযার (কোমরের নিচের কাপড়) শক্ত করে পরিধান করে নেয়, অতঃপর তুমি তার উপরের অংশে (যা খুশি) করো।"

মুওয়াত্তা মালিক (146)