1041 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ؛ أَنَّهُ بَلَغَهُ، أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ حَلَّ هُوَ وَأَصْحَابُهُ بِالْحُدَيْبِيَةِ، فَنَحَرُوا الْهَدْيَ، وَحَلَقُوا رُؤُوسَهُمْ، وَحَلُّوا مِنْ كُلِّ شَيْءٍ قَبْلَ أَنْ يَطُوفُوا بِالْبَيْتِ، وَقَبْلَ أَنْ يَصِلَ إِلَيْهِ الْهَدْيُ، ثُمَّ لَمْ يُعْلَمْ أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ أَمَرَ أَحَدًا مِنْ أَصْحَابِهِ، وَلاَ مِمَّنْ كَانَ مَعَهُ، أَنْ يَقْضُوا شَيْئًا، وَلاَ يَعُودُوا لِشَيْءٍ.
মালেক (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর সাহাবীগণ হুদাইবিয়ায় অবস্থান করলেন। অতঃপর তাঁরা কুরবানীর পশু যবেহ করলেন, এবং তাঁদের মাথা মুণ্ডন করলেন। তাঁরা বাইতুল্লাহ তাওয়াফ করার পূর্বেই এবং কুরবানীর পশু (কুরবানীর স্থানে) পৌঁছার পূর্বেই ইহরামের সকল কাজ থেকে হালাল হয়ে গেলেন। এরপর জানা যায় না যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীগণের মধ্যে কাউকে, অথবা যারা তাঁর সাথে ছিলেন তাদের কাউকে, কোনো কিছু কাযা করতে অথবা কোনো কিছু পুনরায় সম্পাদন করতে নির্দেশ দিয়েছিলেন।

মুওয়াত্তা মালিক (1041)