865 - حَدَّثَنَا أَبُو بَكْرٍ بْنُ خَلادٍ ثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ مِلْحَانَ ثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ ثَنَا

اللَّيْثُ بْنُ سَعْدٍ حَدَّثَنِي عُقَيْلٌ عَنِ ابْنِ شِهَابٍ أَخْبَرَنِي أَبُو بَكْرِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ كَانَ رَسُول الله صلى الله عليه وسلم إِذَا قَامَ إِلَى الصَّلاةِ يُكَبِّرُ حِينَ يَقُومُ ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْكَعُ ثُمَّ يَقُولُ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ حِينَ يَرْفَعُ صُلْبَهُ مِنَ الرَّكْعَةِ ثُمَّ يَقُولُ وَهُوَ قَائِمٌ رَبَّنَا لَكَ الْحَمْدُ ثُمَّ يُكَبِّرُ حِينَ يَهْوِي سَاجِدًا ثُمَّ يُكَبِّرُ حِينَ يَقُومُ مِنَ الثِّنْتَيْنِ بَعْدَ الْجُلُوسِ
আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সালাতের জন্য দাঁড়াতেন, তখন দাঁড়ানোর সময় তাকবীর বলতেন। এরপর যখন রুকূ’ করতেন, তখনও তাকবীর বলতেন। এরপর রুকূ’ থেকে তাঁর পিঠ সোজা করার সময় ‘সামি‘আল্লাহু লিমান হামিদা’ বলতেন। এরপর যখন তিনি সোজা হয়ে দাঁড়াতেন, তখন ‘রাব্বানা লাকাল হামদ’ বলতেন। এরপর সিজদা করার জন্য ঝুঁকে যাওয়ার সময় তাকবীর বলতেন। এরপর দু’রাকাআতের শেষে বসার (তাশাহহুদের) পর যখন দাঁড়াতেন, তখনও তাকবীর বলতেন।

আল-মুসনাদ আল-মুস্তাখরাজ `আলা সহীহ মুসলিম (865)