7120 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ بِعَسْقَلَانَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهِبٍ، حَدَّثَنِي اللَّيْثُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ عَبْدًا لِحَاطِبِ بْنِ أَبِي بَلْتَعَةَ جَاءَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، لَيَدْخُلَنَّ حَاطِبٌ النَّارَ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَذَبْتَ، إِنَّهُ لَا يَدْخُلُهَا، فَإِنَّهُ قَدْ شَهِدَ بَدْرًا وَالْحُدَيْبِيَةَ»
رقم طبعة با وزير = (7076)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2519). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
জাবির (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, হাতিব ইবনু আবী বালতা'আহ-এর একজন গোলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কাছে এসে বলল, “হে আল্লাহর রাসূল! হাতিব অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে।” তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেন, “তুমি মিথ্যা বলেছ। সে তাতে (জাহান্নামে) প্রবেশ করবে না। কারণ, সে বদর ও হুদায়বিয়ার যুদ্ধে অংশগ্রহণ করেছে।”

সহীহ ইবনু হিব্বান (7120)