527 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «أَلَا أُخْبِرُكُمْ بِخَيْرِكُمْ مِنْ شَرِّكُمْ؟ »، فقَالَ رَجُلٌ: بَلَى يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «خَيْرُكُمْ مَنْ يُرْجَى خَيْرُهُ، وَيُؤْمَنُ شَرُّهُ، وَشَرُّكُمْ مَنْ لَا يُرْجَى خَيْرُهُ، وَلَا يُؤْمَنُ شَرُّهُ». [1: 2]
رقم طبعة با وزير = (528)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «تخريج المشكاة» (4993). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
رقم طبعة با وزير = (528)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «تخريج المشكاة» (4993). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু ‘আনহুম থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “আমি কি তোমাদের মাঝে উৎকৃষ্ট ও নিকৃষ্ট লোক সম্পর্কে বলবো না?” তখন এক ব্যক্তি বললেন: “হ্যাঁ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তোমাদের মাঝে উৎকৃষ্ট লোক ঐ ব্যক্তি যার থেকে কল্যান আশা করা যায়, তার অনিষ্ট থেকে নিরাপদ থাকা যায়। আর নিকৃষ্ট ব্যক্তি হলো ঐ ব্যক্তি যার থেকে কল্যান আশা করা যায় না এবং তার অনিষ্ট থেকেও নিরাপদ থাকা যায় না।”[1]
[1] মুসনাদুশ শিহাব: ১২৪৭; মুসনাদ আহমাদ: ২/৩৬৮; মাজমা‘উয যাওয়াইদ: ৮/১৮৩। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (তাখরীজুল মিশকাত: ৪৯৯৩।)

সহীহ ইবনু হিব্বান (527)