526 - أَخْبَرَنَا بَكْرُ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْوَهَّابِ الْقَزَّازُ بِالْبَصْرَةِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَيْفَ لِي أَنْ أَعْلَمَ إِذَا أَحْسَنْتُ وَإِذَا أَسَأْتُ؟، قَالَ: «إِذَا سَمِعْتَ جِيرَانَكَ يَقُولُونَ: قَدْ أَحْسَنْتَ، فَقَدْ أَحْسَنْتَ، وَإِذَا سَمِعْتَهُمْ يَقُولُونَ: قَدْ أَسَأْتَ، فَقَدْ أَسَأْتَ». [3: 65]
رقم طبعة با وزير = (527)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر نفسه. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله رجال الشيخين غير محمد بن عبد الأعلى فمن رجال مسلم، وهو مكرر ما قبله.
আব্দুল্লাহ বিন মাসউদ রাদ্বিয়াল্লাহু ‘আনহুম থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেন: “হে আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি কিভাবে জানবো যে, আমি ভাল করছি না মন্দ করছি?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “যখন তুমি তোমার প্রতিবেশীকে বলতে শুনবে যে, তারা বলবে যে, তুমি ভাল করেছো। আর যখন তুমি তাদেরকে বলতে শুনবে, তারা বলবে যে, তুমি মন্দ করেছো। তবে তুমি মন্দই করেছো।”[1]



[1] মুসনাদ আহমাদ: ১/৪০২; ইবনু মাজাহ: ৪২২৩; তাবারানী, আল কাবীর: ১০৪৩৩; সুনান বাইহাকী: ১০/১২৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪৯০; মাজমা্‘উয যাওয়াইদ: ১০/২১৭। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৩২৭।)

সহীহ ইবনু হিব্বান (526)