528 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَفَ عَلَى نَاسٍ جُلُوسٍ، فقَالَ: «أَلَا أُخْبِرُكُمْ بِخَيْرِكُمْ مِنْ شَرِّكُمْ»؟، قَالَ: فَسَكَتُوا، قَالَ ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ، فقَالَ رَجُلٌ: بَلَى يَا رَسُولَ اللَّهِ أَخْبِرْنَا بِخَيْرِنَا مِنْ شَرِّنَا، قَالَ: «خَيْرُكُمْ مَنْ يُرْجَى خَيْرُهُ وَيُؤْمَنُ شَرُّهُ، وَشَرُّكُمْ مَنْ لَا يُرْجَى خَيْرُهُ، وَلَا يُؤْمَنُ شَرُّهُ». [3: 66]
رقم طبعة با وزير = (529)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مكرر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: هو مكرر ما قبله.
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু ‘আনহুম থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিছু বসা লোকজনের কাছে দাঁড়ালেন এবং বলেন: “আমি কি তোমাদের মাঝে উৎকৃষ্ট ও নিকৃষ্ট লোক সম্পর্কে বলবো না?” রাবী বলেন, “তখন সবাই ‍চুপ থাকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কথাটি তিনবার বললেন। তখন এক ব্যক্তি বললেন: “হ্যাঁ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি আমাদের জানিয়ে দিন যে, আমাদের মাঝে উৎকৃষ্ট ও অপকৃষ্ট ব্যক্তি কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তোমাদের মাঝে উৎকৃষ্ট লোক ঐ ব্যক্তি যার থেকে কল্যান আশা করা যায়, তার অনিষ্ট থেকে নিরাপদ থাকা যায়। আর নিকৃষ্ট ব্যক্তি হলো ঐ ব্যক্তি যার থেকে কল্যান আশা করা যায় না এবং তার অনিষ্ট থেকেও নিরাপদ থাকা যায় না।”[1]



[1] মুসনাদুশ শিহাব: ১২৪৭; মুসনাদ আহমাদ: ২/৩৬৮; মাজমা‘উয ‍যাওয়াইদ: ৮/১৮৩। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (তাখরীজুল মিশকাত: ৪৯৯৩।)

সহীহ ইবনু হিব্বান (528)