525 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو قُدَيْدٍ عُبَيْدُ اللَّهِ بْنُ فَضَالَةَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ مَتَى أَكُونُ مُحْسِنًا؟، قَالَ: «إِذَا قَالَ جِيرَانُكَ: أَنْتَ مُحْسِنٌ، فَأَنْتَ مُحْسِنٌ، وَإِذَا قَالُوا: إِنَّكَ مُسِئٌ، فَأَنْتَ مُسِئٌ». [3: 66]
رقم طبعة با وزير = (526)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1327). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين غير عبد الله بن فضالة، وهو ثقة. أبو وائل هو شقيق بن سلمة، وعبد الله هو ابن مسعود.

আব্দুল্লাহ বিন মাস‘উদ রাদ্বিয়াল্লাহু ‘আনহুম থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেন: “হে আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি কখন মুহসিন তথা সৎ কর্মপরায়ন হিসেবে গণ্য হবো?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “যখন তোমার প্রতিবেশী বলবে যে, তুমি সৎ কর্মপরায়ন, তবে তুমি একজন সৎ কর্মপরায়ন। আর যখন তারা বলবে যে, তুমি মন্দ কর্মসম্পাদনকারী, তবে তুমি একজন মন্দ কর্মসম্পাদনকারীই বটে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ১/৪০২; ইবনু মাজাহ: ৪২২৩; তাবারানী, আল কাবীর: ১০৪৩৩; সুনান বাইহাকী: ১০/১২৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪৯০; মাজমা্‘উয যাওয়াইদ: ১০/২১৭। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৩২৭।)

সহীহ ইবনু হিব্বান (525)