425 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا [ص:168] إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا عَطَاءُ بْنُ السَّائِبِ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ: أَنَّ رَجُلًا أَتَى أَبَا الدَّرْدَاءِ، فقَالَ: إِنَّ أَبِي لَمْ يَزَلْ بِي حَتَّى تَزَوَّجْتُ، وَإِنَّهُ الْآنَ يَأْمُرُنِي بِطَلَاقِهَا، قَالَ: مَا أَنَا بِالَّذِي آمُرُكَ أَنْ تَعُقَّ وَالِدَكَ، وَلَا أَنَا بِالَّذِي آمُرُكَ أَنْ تُطَلِّقَ امْرَأَتَكَ، غَيْرَ أَنَّكَ إِنْ شِئْتَ، حَدَّثْتُكَ مَا سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، سَمِعْتُهُ، يَقُولُ: «الْوَالِدُ أَوْسَطُ أَبْوَابِ الْجَنَّةِ، فَحَافِظْ عَلَى ذَلِكَ إِنْ شِئْتَ، أَوْ دَعْ»، قَالَ: فَأَحْسِبُ عَطَاءً، قَالَ: فَطَلَّقَهَا. [1: 2]
رقم طبعة با وزير = (426)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (914). تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، أبو خيثمة: هو زهير بن حرب، وإسماعيل بن إبراهيم: هو ابن مقسم الأسدي مولاهم أبو بشر البصري المعروف بابن علية، وسماعه من عطاء، وإن كان بعد الاختلاط: فقد تابعه شعبة وسفيان وحماد بن زيد في روايته عنه، وهم ممن سمع منه قبل الاختلاط.
আবু আব্দুর রহমান আস সুলামী থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি আবু দারদা রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে এসে বললেন: “আমার বাবা খুবই পীড়াপীড়ি করেন ফলে আমি বিবাহ করি। এখন তিনি আমাকে সেই স্ত্রীকে তালাক দেওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন। (তো এই পরিস্থিতিতে আমার করণীয় কী?)” জবাবে তিনি বলেন: “আমি আপনাকে আপনার বাবার অবাধ্য হওয়ার আদেশ করবো না আবার তোমার স্ত্রীকে তালাক দিতেও বলবো না। তবে তুমি চাইলে আমি তোমাকে একটি হাদীস বলতে পারি যা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে শুনেছি। তিনি বলেছেন: “বাবা, জান্নাতের শ্রেষ্ঠ দরজা। কাজেই চাইলে তুমি সেই দরজার ব্যাপারে যত্নবান হবে আবার চাইলে তাকে ছেড়েও দিতে পারো।” রাবী ধারণা ‘আতা বলেছেন: “অতঃপর সেই লোক তার স্ত্রীকে তালাক দেয়।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৫/১৯৬; ইবনু মাজাহ: ২০৮৯; হাকিম: ৪/১৫২; আত তায়ালিসী: ৯৮১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪২২; হুমাইদী: ৩৯৫; তিরমিযী: ১৯০০; তাহাবী, মুশকিলুল আসার: ২/১৫৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৫৪০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৯১৪।)

সহীহ ইবনু হিব্বান (425)