424 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، وَأَبُو عَوَانَةَ، قَالَ: حَدَّثَنَا سُهَيْلُ بْنُ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَجْزِي وَلَدٌ وَالِدَهُ، إِلَّا أَنْ يَجِدَهُ مَمْلُوكًا، فَيَشْتَرِيَهُ فَيَعْتِقَهُ». [1: 2]
رقم طبعة با وزير = (425)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (1747): م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الصحيح. خالد هو الواسطي الطحان.
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “কোন সন্তান তার বাবার (অবদানের) প্রতিদান দিতে পারবে না, ঐ অবস্থা ব্যতিত যেখানে কোন ব্যক্তি তার বাবাকে কৃতদাস হিসেবে পায় অতঃপর তাকে ক্রয় করে মুক্ত করে দেয়।”[1]



[1] আত তায়ালিসী: ২৪০৫; মুসনাদ আহমাদ: ২/২৩০; সহীহ মুসলিম: ১৫১০; আবু দাউদ: ৫১৩৭; আদাবুল মুফরাদ: ১০; শারহু মা‘আনিল আসার: ৩/১০৯; সুনানু বাইহাকী: ১০/১৮৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৫৩৯; ইবনু মাজাহ: ৩৬৫৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৪২৫; তিরমিযী: ১৯০৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১৭৪৭।)

সহীহ ইবনু হিব্বান (424)