426 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا الْمُقَدَّمِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، وَعُمَرُ بْنُ عَلِيٍّ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ خَالِهِ الْحَارِثِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَمْزَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ تَزَوَّجَ أَبِي امْرَأَةً وَكَرِهَهَا عُمَرُ، فَأَمَرَهُ بِطَلَاقِهَا فَذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فقَالَ: «أَطِعْ أَبَاكَ» [1: 2]
رقم طبعة با وزير = (427)تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «الصحيحة» (919)، «المشكاة» (4940/التحقيق الثاني). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح. رجاله ثقات رجال الشيخين غير الحارث بن عبد الرحمن، فقد روى له الأربعة، وهو صدوق. المقدمي: هو محمد بن أبي بكر بن علي بن عطاء بن مقدم، وعمر بن علي: هو ابن عطاء بن مقدم، وابن أبي ذئب: هو محمد بن عبد الرحمن بن المغيرة.
হামযা বিন আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন: “আমার বাবা এক নারীকে বিবাহ করেন। কিন্তু উমার রাদ্বিয়াল্লাহু আনহু তাকে অপছন্দ করেন। ফলে তাকে তালাক দেওয়ার নির্দেশ দেন। অতঃপর তিনি ব্যাপারটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তুমি তোমার বাবাকে মেনে চলো।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/২০; আবু দাউদ: ৫১৩৮; ইবনু মাজাহ: ২০৮৮; আত তায়ালিসী: ১৮২২; সুনান বাইহাকী: ৭/৩২২; তিরমিযী: ১১৮৯; হাকিম: ২/১৯৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আস সহীহাহ: ৯১৯।)

সহীহ ইবনু হিব্বান (426)