423 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ إِسْحَاقَ، عَنْ مِسْعَرِ بْنِ كِدَامٍ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو: أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يُبَايِعُهُ عَلَى الْهِجْرَةِ، وَقَدْ أَسْلَمَ، وَقَالَ: قَدْ تَرَكْتُ أَبَوَيَّ يَبْكِيَانِ، قَالَ: «ارْجِعْ إِلَيْهِمَا، فَأَضْحِكْهُمَا كَمَا أَبْكَيْتَهُمَا» وَأَبَى أَنْ يَخْرُجَ مَعَهُ. [5: 28]
رقم طبعة با وزير = (424)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر (420). تنبيه!! رقم (420) = (419) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات، إلا أن رواية مسعر عن عطاء بعد الاختلاط، لكن رواه شعبة وحماد بن زيد وغيرهما عنه، وهم سمعوا منه قبل الاختلاط فالحديث صحيح، انظر "419".

আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে বাইয়াত নেওয়ার জন্য আসেন। তিনি ইতিমধ্যেই মুসলিম হয়েছেন। তিনি বলেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি আমার বাবা-মাকে ক্রন্দনরত অবস্থায় রেখে এসেছি!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তুমি তোমার বাবা-মার কাছে ফিরে যাও। অতঃপর তুমি তাদেরকে হাসাও, যেভাবে তুমি তাদের কাঁদিয়েছিলে।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে সাথে নিয়ে (জিহাদে) বের হতে অস্বীকৃতি জানালেন।”[1]
[1] হুমাইদী: ৫৮৪; মুসনাদ আহমাদ: ২/১৯৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৯২৮৫; আবু দাউদ: ২৫২৮; আদাবুল মুফরাদ: ১৯; সুনান বাইহাকী: ৯/২৬; হাকিম: ৪/১৫২; নাসাঈ: ৭/১৪৩; ইবনু মাজাহ: ২৭৮২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১১৯৯।) হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ২২৮১।)

সহীহ ইবনু হিব্বান (423)