3620 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى الصَّنْعَانِيُّ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا خَالِدُ بْنُ ذَكْوَانَ، عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذِ ابْنِ عَفْرَاءَ، قَالَتْ: أَرْسَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَدَاةَ عَاشُورَاءَ إِلَى قُرَى الْأَنْصَارِ الَّتِي حَوْلَ الْمَدِينَةِ: «مَنْ كَانَ أَصْبَحَ صَائِمًا فَلْيُتِمَّ صَوْمَهُ، وَمَنْ كَانَ أَصْبَحَ مُفْطِرًا فَلْيَصُمْ بَقِيَّةَ يَوْمِهِ ذَلِكَ»، قَالَتْ: فَكُنَّا نَصُومُهُ وَنُصَوِّمُ صِبْيَانَنَا الصِّغَارَ وَنَذْهَبُ بِهِمْ إِلَى الْمَسْجِدِ، وَنَجْعَلُ لَهُمُ اللُّعْبَةَ مِنَ الْعِهْنِ، فَإِذَا بَكَى أَحَدُهُمْ عَلَى الطَّعَامِ أَعْطَيْنَاهَا إِيَّاهُ حَتَّى يَكُونَ عِنْدَ الْإِفْطَارِ
رقم طبعة با وزير = (3611)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر نفسه: ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
رقم طبعة با وزير = (3611)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر نفسه: ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
রুবাইয়ি বিনতু মুআওয়িয বিন আফরা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আশুরার দিন সকালে মদীনার পার্শ্ববর্তী জনপদের আনসারদের কাছে এই মর্মে লোক পাঠান, “যে ব্যক্তি সিয়াম অবস্থায় সকাল করেছে, সে যেন তার সিয়াম পূর্ণ করে আর যে ব্যক্তি সিয়াম না রেখে সকাল করেছে, সে যেন এই দিনের বাকী অংশ সিয়াম রাখে।” রাবী বলেন, “অতঃপর আমরা নিজেরা সিয়াম রাখি এবং আমাদের ছোট বাচ্চাদেরও সিয়াম রাখাই। আমরা তাদেরকে মাসজিদে নিয়ে যাই। আমরা তাদের জন্য পশমের খেলনা বানাই। যখন তাদের কেউ খাবার জন্য কান্না করে, তখন আমরা তাকে সেই খেলনা দেই। এভাবে ইফতার করার সময় হয়ে যায়।[1]
[1] সহীহুল বুখারী: ১৯৬০; সহীহ মুসলিম: ১১৩৬; বাগাবী: ১৭৮৩; সুনান বাইহাকী: ৪/২৮৮; তাবারানী: ২৪/৭০০; মুসনাদ আহমাদ: ৬/৩৫৯; তাহাবী, শারহু মাআনিল আসার: ২/৭৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৬২৪)

সহীহ ইবনু হিব্বান (3620)