3619 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا الدَّوْرَقِيُّ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ رَجُلًا مِنْ أَسْلَمَ يُؤَذِّنُ فِي النَّاسِ: «أَنَّ الْيَوْمَ يَوْمُ عَاشُورَاءَ فَمَنْ أَكَلَ فَلَا يَأْكُلْ شَيْئًا بَقِيَّةَ يَوْمِهِ، وَمَنْ لَمْ يَكُنْ أَكَلَ أَوْ شَرِبَ فَلْيَصُمْ»
رقم طبعة با وزير = (3610)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر نفسه: ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
সালামাহ বিন আকওয়া রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসলাম গোত্রের এক ব্যক্তিকে লোকদের মাঝে এই ঘোষণা দেওয়ার জন্য পাঠালেন, “নিশ্চয়ই আজ আশুরার দিন। কাজেই যে ব্যক্তি ইতোমধ্যেই খাবার খেয়ে নিয়েছে, সে যেন দিনের বাকী অংশে আর কিছু না খায়। আর যে ব্যক্তি এখনও কোন কিছু পানাহার করেনি, সে যেন সিয়াম পালন করে।”[1]







[1] মুসনাদ আহমাদ: ৪/৫০; সহীহুল বুখারী: ২০০৭; সহীহ মুসলিম: ১১৩৫; নাসাঈ: ৪/১৯২; সহীহ ইবনু খুযাইমাহ: ২০৯২;সুনান বাইহাকী: ৪/২৮৮; বাগাবী: ১৭৮৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৬২৪)

সহীহ ইবনু হিব্বান (3619)