3617 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، عَنْ سُفْيَانَ، عَنْ حُصَيْنِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ صَيْفِيٍّ الْأَنْصَارِيِّ، قَالَ: خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَاشُورَاءَ، فَقَالَ: «هَلْ مِنْكُمْ أَحَدٌ طَعِمَ الْيَوْمَ؟ »، قَالُوا: مِنَّا مَنْ طَعِمَ، وَمِنَّا مَنْ لَمْ يَطْعَمْ، فَقَالَ: «مَنْ كَانَ لَمْ يَطْعَمْ مِنْكُمْ فَلْيَصُمْ، وَمَنْ طَعِمَ فَلْيُتِمَّ بَقِيَّةَ يَوْمِهِ، وَآذِنُوا أَهْلَ الْعَرُوضِ، فَلْيُتِمُّوا بَقِيَّةَ يَوْمِهِمْ»
رقم طبعة با وزير = (3608)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2624). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
رقم طبعة با وزير = (3608)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2624). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
মুহাম্মাদ বিন সাইফী আল আনসারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন আশুরার দিন আমাদের উদ্দেশ্যে বের হয়ে আসেন, অতঃপর তিনি বলেন, “তোমাদের মাঝে আজকে কেউ কি খাবার গ্রহণ করেছে?” সাহাবীগণ জবাব দিলেন, “আমাদের মাঝে কেউ খাবার গ্রহণ করেছেন আবার কেউ খাবার গ্রহণ করেননি।” তখন তিনি বলেন, “তোমাদের মাঝে যে খাবার খায়নি, সে যেন সিয়াম রাখে আর যে খাবার খেয়ে নিয়েছে, সে যেন বাকি দিন পূর্ণ করে। আর তোমরা পার্শ্ববর্তী এলাকার লোকদের জানিয়ে দিবে যে, তারা যেন আজকের বাকি অংশ পূর্ণ করে (দিনের বাকী অংশে আর কিছু যেন না খায়)।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৪/৩৮৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৫৪-৫৫; নাসাঈ: ৪/১৯২; সহীহ ইবনু খুযাইমাহ: ২০৯১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৬২৪)

সহীহ ইবনু হিব্বান (3617)