3616 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ الْمَرْوَزِيُّ زَاجٌ، قَالَ: حَدَّثَنَا سَلَمَةُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ الْمُبَارَكِ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عُمَرَ بْنِ عَلِيٍّ، عَنْ أَبِيهِ، أَنَّ كُرَيْبًا مَوْلَى ابْنِ عَبَّاسٍ أَخْبَرَهُ، أَنَّ ابْنَ عَبَّاسٍ وَنَاسًا مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثُونِي إِلَى أُمِّ سَلَمَةَ أُسَائِلُهَا عَنْ أَيِّ الْأَيَّامِ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكْثَرَ لِصِيَامِهَا؟ فَقَالَتْ: يَوْمَ السَّبْتِ وَالْأَحَدِ، فَرَجَعْتُ إِلَيْهِمْ فَأَخْبَرْتُهُمْ، فَكَأَنَّهُمْ أَنْكَرُوا ذَلِكَ، فَقَامُوا بِأَجْمَعِهِمْ إِلَيْهَا، فَقَالُوا: إِنَّا بَعَثْنَا إِلَيْكِ هَذَا فِي كَذَا وَكَذَا، وَذَكَرَ أَنَّكِ قُلْتِ كَذَا، فَقَالَتْ: صَدَقَ، إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكْثَرُ مَا كَانَ يَصُومُ مِنَ الْأَيَّامِ يَوْمُ السَّبْتِ وَالْأَحَدِ، وَكَانَ يَقُولُ: «إِنَّهُمَا عِيدَانِ لِلْمُشْرِكِينَ، وَأَنَا أُرِيدُ أَنْ أُخَالِفَهُمْ»
رقم طبعة با وزير = (3607)تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الضعيفة» (1099). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমার আজাদকৃত দাস কুরাইব বলেন, “একবার আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কয়েকজন সাহাবী আমাকে উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহার কাছে পাঠান এটা জিজ্ঞেস করার জন্য যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন কোন দিন সবচেয়ে বেশি সিয়াম রাখতেন?” উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “শনিবার ও রবিবার।” অতঃপর আমি তাদের কাছে গিয়ে বিষয়টি অবহিত করি। অতঃপর তারা যেন বিষয়টি অস্বীকার করলেন। অতঃপর তারা সবাই তাঁর কাছে যাওয়ার উদ্দেশ্যে দাঁড়ান অতঃপর তারা তাকে বলেন, “আমরা আপনার কাছে এই ব্যক্তিকে এই এই বিষয়ে জানার জন্য পাঠিয়েছিলাম, এবং সে বলেছে যে, আপনি নাকি এমন এমন বলেছেন! উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “সে সত্যই বলেছে। নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শনিবার ও রবিবার বেশি সিয়াম রাখতেন এবং তিনি বলতেন, “এই দুটি দিন মুশরিকদের ঈদের দিন আর আমি তাদের বিপরীত করতে চাই।”[1]







[1] সহীহ ইবনু খুযাইমাহ: ২১৬৭; মুসনাদ আহমাদ: ৬/৩২৩-৩২৪; তাবারানী: ২৩/৬১৬; হাকিম: ১/৪৩৬; সুনান বাইহাকী: ৪/৩০৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (যঈফা: ১০৯৯)

সহীহ ইবনু হিব্বান (3616)