3615 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا الْحَكَمُ بْنُ مُوسَى، قَالَ: حَدَّثَنَا مُبَشِّرُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ حَسَّانَ بْنِ نُوحٍ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ بُسْرٍ الْمَازِنِيَّ صَاحِبَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: تَرَوْنَ يَدِي هَذِهِ؟ بَايَعْتُ بِهَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَسَمِعْتُهُ، يَقُولُ: «لَا تَصُومُوا يَوْمَ السَّبْتِ إِلَّا فِيمَا افْتُرِضَ عَلَيْكُمْ، وَلَوْ لَمْ يَجِدْ أَحَدُكُمْ إِلَّا لِحَاءَ شَجَرَةٍ فَلْيُفْطِرْ عَلَيْهِ»
رقم طبعة با وزير = (3606)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2092)، «الإرواء» (960). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
আব্দুল্লাহ বিন বুসর আল মাযিনী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “তোমরা আমার হাত দেখতে পাচ্ছো? আমি আমার এই হাত দ্বারা আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে বাইয়াত গ্রহণ করেছি এবং আমি তাঁকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “তোমাদের উপর যা ফরয করা হয়েছে, সেটা ব্যতীত তোমরা (শুধু) শনিবার সিয়াম রাখবে না। যদি তোমাদের কেউ গাছের ছাল ব্যতীত কোন কিছু না পায়, তবে সে যেন সেটা দিয়েই সিয়াম ভঙ্গ করে।”[1]







[1] শারহু মাআনিল আসার: ২/৮১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৯২)

সহীহ ইবনু হিব্বান (3615)