3605 - أَخْبَرَنَا خَالِدُ بْنُ النَّضْرِ بْنِ عَمْرٍو بِالْبَصْرَةِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ غِيَاثٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِرُمَّانٍ يَوْمَ عَرَفَةَ فَأَكَلَ» قَالَ: وَحَدَّثَتْنِي أُمُّ الْفَضْلِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُتِيَ يَوْمَ عَرَفَةَ بِلَبَنٍ فَشَرِبَ مِنْهُ»
رقم طبعة با وزير = (3596)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق على «صحيح ابن خزيمة»» (2102). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আরাফার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ডালিম দেওয়া হলে তিনি তা খেয়ে নেন।” তিনি আরো বলেন, “আমাকে উম্মুল ফযল রাদ্বিয়াল্লাহু আনহা হাদীস বর্ণনা করেছেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আরাফার দিন দুধ দেওয়া হলে তিনি সেখান থেকে কিছু পান করেন।”[1]







[1] মুসনাদ আহমাদ: ৬/৩৩৮; সহীহ ইবনু খুযাইমাহ: ২১০২; সুনান বাইহাকী: ৪/২৮৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৮১৪; তিরমিযী: ৭৫০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকু আলা সহীহ ইবনু খুযাইমাহ: ২১০২)

সহীহ ইবনু হিব্বান (3605)